শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ।

কাজিপুরে বিএনপি নেতার পদ স্থগিত,সাময়িক অব্যাহতি পেলো স্বেচ্ছাসেবকদল নেতা 

গোলাম কিবরিয়া কাজিপুর সিরাজগঞ্জ / ৫৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির নেতা হাজী মিজানুর রহমান বাবলু ও স্বেচ্চাসেবকদল নেতা আসাদুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তাদের দলীয় উচ্চ কার্যালয়। এদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা, দলীয় কোন্দল সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। 

গত  শনিবার (২২ মার্চ)  রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ  ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিরাজগঞ্জ জেলায় দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ন আহবায়ক নাজমুল হক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে কাজিপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আধিপত্য বিস্তারে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা, দলীয় কোন্দল সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হলো। কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক আসাদুল ইসলামের পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এর প্রাথমিকপদসহ দলীয় সকল পদ হইতে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এদিকে  সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি দেখেছেন জানিয়ে মিজানুর রহমান বাবলু বলেন, এটা আমার প্রতি অন্যায় করা হয়েছে। তবুও দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর