শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা। উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স।

কাজিপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

 গোলাম কিবরিয়া খান কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ২৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার জীবিত/মৃত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব স্বাক্ষরিত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড সারাদেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রদান করছে। প্রথম ধাপে কাজিপুরের ১৬৬ টি সার্টিফিকেট এবং ২৫৯ টি স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

সোমবার ৩১ অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সুখময় সরকার। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

সাবেক ডেপুটি কমান্ডার আঃ সালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম শিবন চাকলাদার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর