রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

কাজিপুরে যুবলীগ নেতার মৃত্যুতে তানভীর শাকিল জয় এমপি শোক জানিয়েছেন

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ২০০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক স্বপন আহমেদ ৭ অক্টোবর শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বঙ্গবন্ধুর আদর্শ একজন সৈনিক ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। শোকবার্তায় তিনি জানান, এত অল্প বয়সে এভাবে চলে যাওয়া আমাদের সকলের মেনে নেওয়া অত্যন্ত কষ্টের, সকল সীমাবদ্ধতার মাঝেও অত্যন্ত নিষ্ঠার সাথে রাজনীতি করে যাওয়া স্বপন আমাদের সকলের হৃদয়ে আজীবন থাকবে। এ সময় তিনি স্বপনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি রাখেন। আরো শোক জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জনসাধারণ।

উল্লেখ্য, চালিতাডাঙ্গা গ্ৰামের জাহাঙ্গীর আলমের ছেলে স্বপন তিন ভাই এক বোনের মধ্যে দ্বিতীয়। মরহুম স্বপন এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর