সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

কাজিপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

গোলাম কিবরিয়া খান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

কাজিপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে কাজিপুরস্থ স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা শাখা, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তি এবং কাজিপুর প্রেসক্লাব।

বুধবার ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এবং সভাপতিত্ব করেন ইউএনও সুখময় সরকার। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, কাজিপুর প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সোবহান চান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর