সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কাজিপুরে শিক্ষক দিবস পালিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের কাজিপুরে শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু”।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষকদের দায়িত্ব অপরিসীম। বক্তব্যে তিনি মহান পেশার প্রতি শ্রদ্ধা জানান।

শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।

আরো বক্তব্য রাখেন, উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, সরকারি মুনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, আমিনা মনসুর কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির কাজিপুর উপজেলা শাখার সভাপতি মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু, সাধারণ সম্পাদক মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর