মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

কাজিপুরে ৩৬০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে, কৃষি অফিস চত্বরে সিরাজগঞ্জের কাজিপুর নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) তোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম প্রমুখ।

কাজিপুর উপজেলার ৩৬০ জন্য কৃষকের মাঝে (প্রতিজনকে) ৫ কেজি মাসকালাই ও ১০ কেজি সার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সাংবাদিক টি এম কামাল, কৃষি অফিসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, কৃষকগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর