শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

কাজিপুরে ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের কাজিপুরে ৪৯ তম জাতীয় স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল ১০ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

গত৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় স্কুল-কলেজ, মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ফুটবলে মোট ৫৮ টি দল অংশগ্রহণ করেন।

ফুটবল ফাইনাল খেলায় মহিলা ফুটবলে বাংলাবাজার বালিকা বিদ্যালয়১ -০ গোলে আলমপুর এন এম উচ্চবিদ্যালয় হারায়এবং নাটুয়ার পাড়া উচ্চবিদ্যালয় আলমপুর এন এম উচ্চবিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

পরে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)এ বিএম আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আরা, সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন। এছাড়া পুরুষ- মহিলাদের পৃথক ৪ টি দলে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর