বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

কামারখন্দে সুষ্ঠুভাবে সার সরবরাহের লক্ষ্যে কঠোর মনিটরিং 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: / ২৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রবি মৌসুমে কৃষক পর্যায়ে সুষ্ঠুভাবে সার সরবরাহ  ন্যায্য মূল্যে বিক্রির লক্ষ্যে কৃষি বিভাগ হতে কঠোরভাবে মনিটরিং চলছে। মজুতের মাধ্যমে  কৃত্রিম সংকট সৃষ্টি রোধে সারের গুদাম নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। সেই সাথে তদারকি করা হচ্ছে সরকারি বাজার দাম।  কামারখন্দ উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণদ্বয় ও অধিদপ্তর উপসহকারি কৃষি অফিসারদের উপস্থিতিতে সারের  গুদাম চেক ও বাজার তদারকি করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কামারখন্দ।  উপজেলার চাহিদা অনুযায়ী  সারের চালান আসার পর উপজেলা কৃষি অফিস এই তৎপরতা কার্যক্রম শুরু করেছে। উদ্দেশ্য, চাহিদা অনুযায়ী সারের সরবরাহ ও সরকার নির্ধারিত মূল্যে নিশ্চিত করা।  জানাগেছে, সারের বাজার স্থিতিশীল ও চাহিদার অনুপাতে সরবরাহ রাখতে তাৎক্ষণিক মোবাইল কোর্ট ও পরিচালনা করা হবে। এগুলো মূল্য তালিকা না টাঙানো সহ সরকার নির্ধারিত দামের বেশি নিলে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে।  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় যে,  গত ডিসেম্বর মাসে ইউরিয়া ২৮৫ মেঃ, টিএসপি১০৬ মেঃ টন, ডিএপি ১৭০মেঃটন ও এমওপি১৪০ মেঃটন অত্র উপজেলায় বরাদ্দ ছিল এবং বর্তমান জানুয়ারি মাসে ইউরিয়া ৬০৬ মেঃ টন, টিএসপি ১১৩ মেঃ টন, ডিএপি৩২২মেঃটন ও এমওপি৯৭ মেঃটন বরাদ্দ পাওয়া গেছে।  অদ্য তারিখে ইউরিয়া সারের মজুত ২২০ মেঃটন,টিএসপি৬৫মেঃটন,ডিএপি২৮৬ মেঃটন ও এমওপি ৯০ মেঃটন রয়েছে। কৃষি প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে প্রায় ৭০ মেঃটন নন ইউরিয়া সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও যেকোন সংকট মোকাবেলায় আরও ৩০০ মেঃটন সার অতিরিক্ত বরাদ্দ হিসেবে অত্র উপজেলায় মজুত রয়েছে।  উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ জানান যে, বাজার তদারকির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে বিসিআইসি ও খুচরা সারের গুদাম পরিদর্শন অব্যাহত থাকবে। সারের বাজারজাত নিয়ে কোন অনিয়ম ধরা পরলে কোন রুপ ছাড় দেয়া হবে না। এছাড়াও তিনি, অত্র উপজেলার সকল কৃষক ভাইদের লাল সালুতে  উল্লেখিত সরকার নির্ধারিত মূল্যে এবং ক্যাশ মেমো সহকারে সার ক্রয়ের পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর