বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা। উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার।

কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা।

রিপোর্টারের নাম : / ০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ডি এম সামান উদ্দিন, কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে ছয়জনকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কালিয়াকৈর আঞ্চলিক বিপণন চন্দ্রা অফিসের উদ্যোগে কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা লিজ ফ্যাশন সংলগ্ন রুপনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাশরীফুল ইসলাম। এ সময় পাঁচটি টিন সেট কলোনি সহ নয়টি বাড়ির ২৬৬ ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত চুলা, রাইজার, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অবৈধ গ্যাস সংযোগের কারণে গ্যাসের অপচয়, সরকারের রাজস্ব ক্ষতি এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী আল মামুন, ব্যবস্থাপক আমিনুর রহমান তাল্লুকদার, উপব্যবস্থাপক প্রকৌশলী তৌহিদুল আরেফিন, উপসহকারী প্রকৌশলী আসাদ হাওলাদার, প্রকৌশলী মোহাম্মদ নূরনবীসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর