মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

কাশিমপুরে ককটেল ফাটিয়ে ডাকাতি মামলার ৯ জন গ্রেফতার,অস্ত্র গুলি ও ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩১২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুরের কাশিমপুরে ককটেল ফাটিয়ে ডাকাতির মামলার অনুসন্ধানে ধরা পড়ছে ওই চক্রের ৯ সদস্য। উদ্ধার করা হয়েছে- অস্ত্র গুলি ও ককটেল । চক্রের বাকিদেরও ধরতে পুলিশের অভিযান চলছে । মঙ্গলবার দুপুরে জিএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৬ই আগস্ট গাজীপুরের কাশিমপুরে প্রকাশ্য দিবালোকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি করে একটি হেলমেটধারী চক্র। এ সময় ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর রকেট এজেন্টের কাছ থেকে ৫ লাখ ২২ হাজার টাকা লুটে নেয় ডাকাত চক্রটি । ঘটনায় কাশিমপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। ঘটনার প্রায় এক মাসের অনুসন্ধানে গেল রাতে কাশিমপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ।
জিএমপি পুলিশ কমিশনার ম্যোল্লা নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যমতে, উদ্ধার অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও অবিস্ফোরিত ১২ টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬ টি মামলা রয়েছে বলেও জানান, তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর