রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে ওয়ান শুটারগান,ধারালো অস্ত্র উদ্ধার জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা। উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা

কিস্তির টেহা দিতো পারছেনা দেইখা ভাইরে জবো কইরা লাইছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৬২২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

কিস্তির টেহা দিতো পারছেনা দেইখা ভাইরে জবো কইরা লাইছে। আমার ভাইতো কারো লগে ঝগড়া করতনা। তারা ৫শ’টেহার লাইগা আমার ভাইরে দুনিয়াততে বিদায় কইরা দিছে। এভাবেই বিলাপ করে কথা গুলো বলছিলেন নিহত আমিনুল ইসলাম এর বড় বোন শাহারা খাতুন। গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী থানাধীন আমবাগ মধ্যপাড়া মসজিদ সংলগ্ন মোঃ বিল্লাল হোসেনের বাড়িতে ভাই আমিনুল ইসলামের পরিবারসহ ভাড়া থাকতেন তারা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে নগরীর ১১নং ওয়ার্ডের বারেক রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম (২৬) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া স্কুলঘর এলাকার মৃত শাহা আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ি জোনের সিনিয়র  সহকারি পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া।
নিহতের মা আয়েশা বলেন,আমার পুতের কারো
লগে শত্রুতা আছিননা। তারা কেরে আমার পুতে মারলো একথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
পূর্ব পরিকল্পিতভাবে আমার পুতেরে মারছে তারা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)  কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেভাজন রানা এবং রোমান নামে দুইজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
তবে এ ঘটনার আসল রহস্য তদন্ত না করা পর্যন্ত বলা যাবে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর