সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার।

কোটচাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার সরুপ ৯৭ টি পরিবার পাচ্ছে নতুন বাড়ি

মোঃ আশাদুল ইসলাম,কোটচাঁদপুর সংবাদদাতা: / ৩৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৯৭ টি পরিবারকে নতুন পাকা বাড়ি দেওয়া হবে। বরাদ্দপ্রাপ্তদের তালিকা ইতিমধ্যে শেষ হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুনেচ্ছা মিকি, পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সহ-সভাপতি লুৎফর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, মডেল থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দিন, পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, সাবদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, কুশনা ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ প্রমুখ।

অনুষ্ঠান টি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিল বেগম।

‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় কোটচাঁদপুরেও ভূমিহীণ ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে স্বপ্নের নীড়। ৩য় ধাপে প্রায় ৫০০ বর্গফুটের এই বাড়িতে রয়েছে ২ টি শোবার ঘর, রান্না ঘর, টয়লেট ও বারান্দা। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে ও রঙিন টিনের ছাউনি দিয়ে নির্মিত বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, নলকূপ। প্রতিটি এই নতুন ঘরের নির্মাণ ব্যায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

এসময় উপস্থিত ছিলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর