শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বেড়ে যায় সিএনজি অটোভ্যান চালকদের দ্বিগুন ভাড়ার নৈরাজ্য বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন। 

কোটচাঁদপুরে ট্রেনে কাঁটা পড়ে প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু

মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা: / ৩৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ মে, ২০২২

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলষ্টেশনের অদূরে আদর্শ পাড়া মাঠ নামক স্থানে ট্রেনে কাঁটা পড়ে আব্দুর কাদের (৬৯) নামে এক প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কামগামী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

শনিবার(১৪ই মে) ভোর ৫ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ২৪ আফ এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী ঢোকার সময় আদর্শ পাড়ার মাঠ পাড়া নামক স্থানে ৪৭ নাম্বার রেলওয়ে পিলারের ব্রিজ এর উপর এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা মৃত দেহ দেখতে পেয়ে ৯৯৯ ফোন দিলে, এসময় মডেল থানার এস আই হারুন সঙ্গীয় ফোর্স নিয়ে দূর্ঘটনা কবলিত জায়গাটি পরিদর্শন করেন।

তিনি জানান, এটি ট্রেন দূর্ঘটনা, যার কারনে এটা রেলওয়ে পুলিশ তদন্ত করবে। যোগাযোগ করা হয়েছে তার এসে মৃতদেহ উদ্ধার করবেন।তারা না আসা পর্যন্ত লাশটি দেখার দ্বায়িত্ব আমাদের।এবিষয়ে স্টেশনের কর্তব্যরত মাষ্টার নুরুল ইসলাম বলেন, দূর্ঘটনা কখন ঘটেছে সঠিক ভাবে বলা সম্ভব না। তবে নকশিকাঁথা এক্সপ্রেসে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির আই সি শহিদুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর কর হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর