বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জিএমপির তিন পুলিশ সদস্য প্রত্যাহার। বেড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গ’লাকা’টা মর’দেহ উদ্ধার সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন। বেড়ায় র‍্যাবের অভিযানে মাদক সহ মা-ছেলে গ্রেফতার  সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতা গ্রেফতার গত দুই সপ্তাহের তাপ প্রবাহে বেড়ার চরাঞ্চলে বাদাম ও তিলের ফলন বিপর্যয়ের শঙ্কা  ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার নেই, উল্লাপাড়ায় সাংবাদিকদের মাঝে ক্ষোভ একদিনের ব্যবধানে বেড়ায় সাপের কামড়ে নানা- নাতনির মৃত্যু খোলা বাজারে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি,৬০ হাজার টাকা জরিমানা। 

কোটচাঁদপুরে তালের শাঁস বিক্রি শুরু, ক্রেতাদের ভিড়

মোঃ আশাদুল ইসলাম,কোটচাঁদপুর সংবাদদাতা: / ৪১১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ মে, ২০২২

ঝিনাইদহের কোটচাঁদপুরে এই গরমে তালের শাঁস বিক্রি হয়েছে। অত্যান্ত সুস্বাদু ও হাতের নাগালে পাওয়ায় সকল শ্রেণির মানুষ এই তালের শাঁস ক্রয় করে খাচ্ছেন। গাছের মালিকরা ভাল দাম পাওয়ায় পাঁকার আগেই গাছ থেকে তাল বিক্রি করে দিচ্ছেন।

একসময় কোটচাঁদপুরে সর্বত্রই বড় বড় তাল গাছ ছিল। এসব গাছে বাস করতো শকুন, চিল, বাজ, বাবুইসহ বিভিন্ন প্রজাতির পাখি। তাল গাছ না থাকার কারনে এসব পরিবেশ বান্ধব পাখিগুলি হারিয়ে গেছে। তালগাছ বজ্রপাত নিরোধ, পরিবেশ বান্ধব, মাটির ক্ষয়রোধসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী গাছ হিসেবে বিবেচিত। এছাড়া অল্প জায়গায় সর্ববৃহত গাছটি বেঁচে থাকে অনেকদিন। বিভিন্ন প্রয়োজনে তাল গাছ কাটা হলেও বীজের অভাবে রোপন করা হচ্ছে না। এর ফলে দ্রুতই তালগাছ বিলিন হওয়ার আশঙ্কা করছেন বৃক্ষপ্রেমীরা।

তালের শাঁস বিক্রেতা মুরুটিয়া গ্রামের শরিফুল জানান, প্রতিদিন সে চারশত থেকে পাঁচশত তাল বিক্রি করেন। উপজেলায় তার মতো অনেক ব্যক্তি তালের শাঁস বিক্রির সাথে জড়িত।

তিনি আরও জানান, প্রায় ১৫ বছর ধরে এ ব্যবসা করছি। তাল গাছ সাধারনত কেউ রোপন করে না। তাল বর্ষায় পাকে। পাকা তাল পানিতে ভাসতে ভাসতে বিভিন্ন জায়গায় গিয়ে গাছের জন্ম হয়। পরিকল্পিতভাবে তালের গাছ রোপণ করা গেলে বজ্রপাতে এত লোক মারা যেত না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর