সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

কোনাবাড়ীতে ওয়ার্ড ছাত্রলীগের কমিটি ঘোষণা 

রিপোর্টারের নাম : / ২১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা ছাত্রলীগের কমিটি গঠনের দেড় বছর পর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গত রোববার কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক নওফিল আজাদ রাফি স্বাক্ষরিত প্যাডে এ তথ্য জানানো হয়।

কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসেন জানান,ওয়ার্ড ছাত্রলীগের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে রোববার (২৫ মে) ৭,১০,ও ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, এর আগে গত বছর (১৯ অক্টোবর) এক বছরের জন্য ৮ ও ৯ নং ওয়ার্ডের আংশিক কমিটি গঠন করা হয়। মো.মেহেদী হাসান রায়হানকে সভাপতি ও মো. নাফিজ আহমেদ হৃদয়কে সাধারণ সম্পাদক করে ৮ নং ওয়ার্ডের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ও ৯ নং ওয়ার্ডে মো.সজিব আহমেদ শাওন এবং হেলাল শেখকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

তিনি আরো বলেন,আগামী তিন মাসের জন্য  মো.সাজ্জাদ হোসেন পাভেলকে আহবায়ক করে ৭ নং ওয়ার্ডে ১২ সদস বিশিষ্ট,১০ নং ওয়ার্ডে মো.শুভ আহম্মেদকে সভাপতি এবং মো.ইসমাইল হোসেন শান্তকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট  ও ১১ নং ওয়ার্ডে এস এম আলিফকে সভাপতি এবং মো.শাওন সরকারকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। বাদ রয়েছে (১২ নং) আর একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে কিছু সমস্যা রয়েছে। আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান করে নতুন কমিটি ঘোষণা করা হবে।

কোনাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নওফিল আজাদ রাফি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কোনাবাড়ী থানা ছাত্রলীগ বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, দেশের দূর্যোগ মুহুর্তে কোনাবাড়ী থানা ছাত্রলীগ সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর