রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কিছুদিন পর বিএনপিই বিএনপির ঘরে লুট করবে,সারজিস আলম।  টঙ্গীর আলোচিত মামলার রহস্য উদ্‌ঘাটন, পিপিএম-সেবা পদক পেলেন মেহেদী হাসান। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত 

কোনাবাড়ীতে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদকঃ / ২৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

মহান স্বাধীনতার ঘোষক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা,সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৮ টার সময় মহানগীর কোনাবাড়ী সাত্তার ম্যানশনের তৃতীয় তলায় বিএনপির একাংশের অফিসে থানা বিএনপির সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি মোঃ বারেক সরকার, মো: আওয়াল সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলির বাগবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর