শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

কোনাবাড়ী থেকে চুরি হওয়া মোবাইল চট্টগ্রাম থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

গাজীপুরের কোনাবাড়ী একটি দোকান থেকে চুরি হওয়াসহ ৩৬ মোবাইল ফোন উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে ৩৩টি স্যামসাং অ্যান্ড্রয়েড ও তিনটি অন্য ব্র্যান্ডের মোবাইল। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ ঘটনায় আবিদ হোসেন ও মো. বোরহান নামে দুজনকে আটক করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ বলেন, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি মার্কেটের দোকান থেকে গত ৭ এপ্রিল সকালে ৩২টি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক মো. শফিকুল ইসলাম কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। একপর্যায়ে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম মেট্রোপলিটনের পাঁচলাইশ থানার বদ্দারহাট এলাকা থেকে ৩০টি এবং রামপুরা এলাকা থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে ৩৩টি স্যামসাং অ্যান্ড্রয়েড এবং তিনটি অন্য ব্র্যান্ডের মোবাইল। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এসব মোবাইল গুলোর মধ্যে ১৮টি কোনাবাড়ী থেকে চুরি হওয়া এবং আরও ১৮টি মোবাইলের প্রকৃত মালিককে তা জানা যায়নি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর