রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

কোনাবাড়ীতে নির্মাণাধীন ভবনের হাউজে পড়ে শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : / ২৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে নির্মাণাধীন ভবনের হাউজে পড়ে হামিদুল (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ আগষ্ট) সকালে কোনাবাড়ী জরুন পেয়ারা বাগান এলাকায় হাবিব ভীলার নির্মাণাধীন ভবনের পানির হাউজ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানাযায়, গতকাল বিকেলে খেলতে বের হয়ে আর বাসায় ফিরেনি হামিদুল। পরে সন্ধ্যায় পুরো এলাকায় মাইকিং করা হয়। তারপর কোথায় পাওয়া যায়নি তাকে।

পরে আজ সকালে নির্মাণাধীন ভবনের পানির হাউজে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত হামিদুল মুন্সিগঞ্জ জেলার সদর থানার দেওয়াকান্দী গ্রামের আবেদ আলীর ছেলে।
নিহত হামিদুল বাবা মায়ের সাথে জরুন এলাকায় সেলিম হাজীর ভাড়া বাসায় থাকতেন।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর