সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত

কোনাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় ইসলাম গার্মেন্টস লিমিটেড নিটওয়্যার ডিভিশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে কোনাবাড়ী জরুন নতুন
খেলার মাঠে ওই খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। শেষার্ধে এসে স্যাম্পল ফুটবল কিং কোয়ালিটি সুপারস্টারকে ৩-০ গোলে পরাজিত করে। এসময়
স্যাম্পল ফুটবল কিং এর সমর্থকদের মাঝে বাধভাঙ্গা উল্লাস করতে দেখা যায়।

ইসলাম নীটওয়্যার এর জিএম মো: সারোয়ার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কর্পোরেশনের এর ৭ ওয়ার্ড কাউন্সিলের ও কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,ছাত্রলীগ নেতা সোলায়মান হোসেন,স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: রাসেল,যুবলীগ নেতা নাজমুল খন্দকার, আরিফুল ইসলামসহ ইসলাম গার্মেন্টস লিমিটেড নিটওয়্যার ডিভিশন এর অন্যান্য কর্মকর্তা।

পরে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর