শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল

রিপোর্টারের নাম : / ৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে চরহাজারী ইউনিয়ন ছাত্রদল।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের ১ নম্বর থেকে ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আনন্দ মিছিলটি বের হয়।

মিছিলটি হাজারীহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজারীহাট আলিম মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে হুসেন মোহাম্মদ এরশাদকে আহ্বায়ক এবং নূর উদ্দিন রুবেলকে সদস্য সচিব করায় নোয়াখালী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য মেহেদী হাসানের সঞ্চালনায় আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী মো. আলমগীর, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, যুবদলের সাবেক আহ্বায়ক শেখ ফরিদ দুলাল, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুমন, সাবেক ছাত্রনেতা আবু সালেক রাজন, ইমাম হোসেন সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সাইদুর রহমান হেলাল, ইউনিয়ন ছাত্রদল নেতা কামরুল হাসান সজিব, কামরুজ্জামান হৃদয়, মনিরুল ইসলাম আরিফ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ইফতেখার বাবু, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা রাকিবসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় বক্তারা নবগঠিত উপজেলা ছাত্রদলের কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর