রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিরাজগঞ্জে বিএনপির  সমাবেশ অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত  মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ  জেলা বিএনপি’র আয়োজনে- সমাবেশের সভাপতিত্ব করেন, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রোমানা মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ও সাবেক এমপি জহির রায়হান।  প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান ভোটবিহীন সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেলদিয়ে অমানুষিক নির্যাতন করছে দীর্ঘ দিনযাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ধাপিত হচ্ছেন। বার বার এই স্বেরাচার সরকারের বেগমখালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আন্দোলন সমাবেশ করে আসলেও এ অমানবিক স্বৈরাচার সরকার খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি এবং অতি শীঘ্রই বিদেশে সুচিকিৎসায় পাঠানোর জন্য জোর দাবি করছি। সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে তার দায়দায়িত সরকারকেই নিতে হবে।
তিনি আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের একদফা আন্দোলনের দাবিতে বিএনপিসহ সমমনা
অন্যান্য বিরোধীদল গুলো রাজপথে আন্দোলন করেই এই সরকারের পতন ঘটানো হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বৃদ্ধি করে আন্দোলনের  সকল কর্মসূচিতে অংশগ্রহণ  করবে।
রবিবার (২৪ সেপ্টেম্বর)  বিকেলে সিরাজগঞ্জ
শহরের নবদ্বীপপুল ই.বি রোড়ে  সমাবেশের সঞ্চালনা করেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলানবিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ,  কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলীম,জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম শিশির, নাজমুল হাসান তালুকদার রানা, শামীমখান, নুর কায়েম সবুজ, রাশেদুল হাসান রঞ্জন,  অমর কৃঞ্চ দাস , আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফাজামান,  আনিসুজ্জামান পাপ্পু, মুন্সী জাহেদ আলম, মির্জা আবদুল জব্বার বাবু, আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।
এসময়ে জেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের  নেতাকর্মীরা বেগম খালেদার জিয়ার নিঃশর্ত  মুক্তি  ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মুহুর্মর মুহুর্মর শ্লোগান দেয়।
সমাবেশে জেলার উপজেলার সকল অঙ্গ সংগঠন বিপুল সংখ্যক নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন প্লাকার্ড নিয়ে সকাল হতেই সমাবেশ অংশ গ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর