সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

খুমেক হাসপাতালে অগ্নিকাণ্ড: অগ্নি নির্বাপন ও উদ্ধারে সবার আগে আনসার সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক: / ৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের চার তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিইউতে গত সন্ধ্যায় এসির শর্ট সার্কিট থেকে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই পুরো কক্ষ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে চিকিৎসাধীন মুমূর্ষু রোগী, স্বজন ও কর্তব্যরত স্টাফদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভীতিকর এই পরিস্থিতিতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি হাসপাতালে নিয়োজিত আনসার সদস্যরা বীরত্বের সাথে সবার আগে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পিসি মোঃ অলিয়ার হোসেনের নেতৃত্বে ১০-১২ জন আনসার সদস্যের একটি দল দ্রুততম সময়ে আতঙ্কিত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেন।

পরবর্তীতে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আনসার সদস্যদের সাথে যৌথভাবে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান আরও জোরদার হয়। ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের প্রায় ৩০ মিনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আনসার সদস্যদের তাৎক্ষণিক, সুশৃঙ্খল ও সাহসিকতাপূর্ণ এই পদক্ষেপের কারণে আইসিইউর মতো অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ জায়গা থেকেও কোনো বড় ধরনের হতাহত বা প্রাণহানি ছাড়াই সবাইকে নিরাপদে উদ্ধার ও অগ্নিনির্বাপণ সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর