বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

গলাচিপায় গাছের সাথে শিকলে বেঁধে কিশোর নির্যাতন

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি / ৩৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৩ মে, ২০২২

পটুয়াখালীর গলাচিপায় চুরি অপবাদ দিয়ে এক কিশোরকে শিকলে বেঁধে তিনদিন যাবত অমানবিক নির্যাতনের ভিডিও প্রকাশ পেয়েছে। আর নির্যাতনের পর থেকে ওই কিশোর নিখোঁজ রয়েছেন। গত ৯ এপ্রিল গলাচিপা সদর ইউনিয়নের এ ঘটনা ঘটে। নির্যাতিত ওই কিশোরের নাম মুন্না তার বয়স ১৬ বছর। সে ৯নং ওয়ার্ডের শাহজাহান কমান্ডারের ছেলে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কিশোর মুন্নাকে একটি গাছের সাথে লোহার শিকলে বেঁধে বোয়ালিয়া রাড়ি বাড়ির হজরত আলী নামে এক ব্যক্তি বেধরক মার ধর করছে আর আশ পাশে দাড়িয়ে দেখেতেন ওই বাড়ির লোকজন।

এ সময় অনেককে ভিডিও করতেও দেখা গেছে। মারধরে মুন্নার শরীরে রক্তাত জখম হতেও দেখা গেছে। মুন্নার পরিবারের অভিযোগ গত ৯ মে থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় মুন্নার উপর এ অমনাবিক নির্যাতন চালানো হয়। তবে ১১ এপ্রিল রাতের পর থেকে ওই কিশোরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মুন্নার সৎ মা হাসিনা বেগম বলেন, তারা ঢাকায় থাকেন, মুন্না বাড়িতে থাকতো। খবর পেয়ে তার বাড়িতে এসেছেন। তার ছেলেকে টাকা চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়।

তাকে দফায় দফায় তিনদিন হজরত আলী, ফেরদৌস, মমতাজ এবং তানিয়া অমানবিন নির্যাতন করে। এরপর থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছে না।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সওকত আনোয়ার ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি, এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
পটুয়াখালীর পুলিশ সুপার মোহম্মদ শহীদুল্লাহ জানান, বিষযটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর