শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

গাইবান্ধায় ঘুমন্ত স্বামীর শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দিলেন স্ত্রী!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টারঃ / ২৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

গাইবান্ধায় ঘুমন্ত থাকা অবস্থায় স্ত্রীর ছোড়া গরম পানিতে ঝলসে গেছে মোস্তাফিজুর রিপন নামে এক স্বামীর শরীর। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) ভোরে গাইবান্ধা শহরের সুখনগর এলাকার নিজ বাড়িতে এ ঘটে। মোস্তাফিজুর রহমান ওই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো বাড়িতে ঘুমাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান রিপন। ভোরে ঘুমন্ত রিপনের শরীরে স্ত্রী ফুটন্ত গরম পানি ঢেলে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এ সময় তার চিৎকারে মা দরজা খুলে দেখেন, রিপনের চোখসহ মাথার দিকের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। ঘটনার পর স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তানভীর রহমান বলেন, মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি শরীর ঝলসানো অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তাকে সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তার অবস্থার অবনতি হলে সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) জাহাঙ্গীর আলম জানান, ঘটনা জানতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। স্ত্রী পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর