বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুর জেলায় আবারও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আকবর আলী খান

গাজীপুর প্রতিনিধিঃ / ৪৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

গাজীপুর জেলায়  আবারও  মার্চ মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হলেন কালিয়াকৈর থানার আকবর আলী খান। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে জেলায় প্রথম বারের মতো শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও
পুরস্কার পান তিনি।
রোববার  (১৭ এপ্রিল)  দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্ বিপিএম-সেবা, তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।
পুলিশ সুপার বলেন, ওসি আকবর আলী খান গত ১লা জানুয়ারি কালিয়াকৈর থানায় যোগদানের পর হইতে তার সামগ্রীক কর্মতৎপরতায় জেলার মধ্যে ওসি ইনচার্জ হিসেবে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি কালিয়াকৈরের জনগণ আরও ভালো সেবা পাবে।
এ প্রসঙ্গে ওসি আকবর আলী খান বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। এছাড়াও পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর