মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

গাজীপুরে এক হাজার অস্বচ্ছল মানুষকে ঈদসামগ্রী উপহার দিলেন ইসমাইল হোসেন।

নিজস্ব প্রতিবেদক / ১৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী হরিণাচলা এলাকার প্রায় ১ হাজার অসহায় মানুষের মাঝে ইচ্ছামগ্রী উপহার দেওয়া হয়েছে৷ মহানগরীর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল হোসেন এ উপহার সামগ্রী দেন৷
এলাকার অসহায় মানুষদের পাশাপাশি কারখানায় কর্মরত অস্বচ্ছল শ্রমিকদের মাঝেও এই উপহার দেওয়া হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে সেমাই, ডাল, দুধ, চিনিসহ একটি প্যাকেট দেওয়া হয়৷ উপহার পেয়ে খাদিজা বানু বলেন, আমাদের রোজগার কম, ঈদের প্যাকেট পেয়ে খুশি হয়েছি ৷ ঈদের দিনের জন্য তেমন কিছু আর কিনতে হবে না৷
বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছে। যাদের আয় খুবই সীমিত। ঈদসহ উৎসবগুলোতে এসকল মানুষের পাশে সমাজের বিত্তশালীদের দাঁড়ানো উচিত। সেই চিন্তাধারা থেকে তাদের মুখে অতিরিক্ত হাসি ফোটানোর জন্য আজ প্রায় ১ হাজার মানুষকে ঈদ সামগ্রী দেওয়া৷
এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সহ-সভাপতি রেজাউল মাস্টার, তরিকত ফেডারেশনের নেতা মোঃ হাসান উদ্দিন ভান্ডারী, ৭, ৮, ৯, নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোছাঃ সেলিনা আক্তার, বেলায়েত হোসেন মুহুরী, মির্জা জামাল, আব্দুল হামিদ, মোতালেব মাস্টার, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর