শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক: / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
তবে আনসার সদস্যদের তৎপরতায় প্রায় দুই ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের পর অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে উদ্ধার করে তার মা জবারানী দাসের কাছে হস্তান্তর করা হয়।
জানাযায় হাসপাতালের সার্জারি ওয়ার্ডে নানির কাছ থেকে চকলেটের প্রলোভন দেখিয়ে লিটন মিয়া নামের এক ব্যক্তি শিশুটিকে নিয়ে যায়। সন্তানের নিখোঁজ হওয়ার খবর পেয়ে মা জবারানী দাস হাসপাতালের ৩য় তলায় কর্তব্যরত আনসার সদস্যদের কাছে দ্রুত অভিযোগ জানান। অভিযোগ পেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে একটি বিশেষ অনুসন্ধান অভিযান শুরু করেন।
পরে পিসি মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে এপিসি মোঃ উজ্জল হোসেন, আনসার মোঃ সুজন মিয়া এবং মোঃ শাকিল হক হাসপাতালে ব্যাপক তল্লাশি চালান। প্রায় দুই ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর বিকাল সাড়ে চারটার দিকে ৮ম তলার বাথরুম থেকে অচেতন অবস্থায় লিটন মিয়ার কাছ থেকে দেবআদৃতাকে উদ্ধার করে তার মা জবারানী দাসের কাছে হস্তান্তর করা হয়।
তল্লাশিকালে অপহরণকারী লিটন মিয়ার কাছ থেকে কিছু গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে শিশুটির জ্ঞান ফিরলে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে বাদী জবারানী দাসসহ আটক লিটনকে আইনগত ব্যবস্থার জন্য পুলিশে সোপর্দ করা হয়।
এই সফল অভিযানে আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিশুটির পরিবার। দেশের সরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে তৎপর রয়েছে, এই ঘটনা তারই আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর