বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন 

রিপোর্টারের নাম : / ২২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৫ জুন, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ
করবো ভূমি  পুনরুদ্ধার, রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯ টার সময় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে নাট মন্দিরের সামনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনুল করিম এর
সভাপতিত্বে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবিদা সুলতানা,গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নয়ন মিয়াসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক এম. এ বারী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর ভারপ্রাপ্ত সভাপতি ড. মোঃ সালমান।
পরিশেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত অতিথিদের প্রত্যেককে শুভেচ্ছা স্মারক হিসেবে পরিবেশবান্ধব গাছ উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর