বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদকঃ / ১৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

হাজিরা বোনাস,বাৎসরিক বেতন,নাইট বিল বৃদ্ধিসহ মেডিকেল ছুটি বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করছে একটি পোশাক কারখানার প্রায় কয়েক হাজার পোশাক শ্রমিক।

সোমবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৮ টা থেকে গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী জরুন এলাকায় ইন্টারন্যাশনাল ট্রেনিং সার্ভিস লিঃ (স্ট্যান্ডার্ড গ্রুপ) এর শ্রমিকরা এ্যাসেম্বলী পয়েন্টে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন শুরু করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি থেকে দুপুরের খাবারের বিরতিতে যায়। নাম না বলার শর্তে এক পোশাক শ্রমিক বলেন,আমাদের বাৎসরিক বেতন ১৫% বৃদ্ধি করতে হবে। হাজিরা বোনাস ১ হাজার টাকা করতে হবে। নাইটবিল ২০০ টাকাসহ মেডিকেল ছুটি বাড়াতে হবে। তা নাহলে আমরা কর্মবিরতি পালন করে যাবো।

ইন্টারন্যাশনাল ট্রেনিং সার্ভিস লিঃ (স্ট্যান্ডার্ড গ্রুপ) এর এডমিন অফিসার মো.শরিফুল ইসলাম জানান, বিজিএমইএ ঘোষণা অনুযায়ী হাজিরা বোনাস ৭৫০ টাকা করা হয়েছে। নাইট বিল করা হয়েছে ১৫০ টাকা। কিন্তু শ্রমিকরা তাও মানছেনা। তিনি আরো বলেন, বাৎসরিক বেতন ১৫ % বৃদ্ধিরদাবি জানিয়েছে তারা। আমরা একা কিভাবে বাড়াবো। আশেপাশে আরও কারখানা আছে। তখন আমাদের উপর চাপ আসবে। সম্পূর্ণ অযৌক্তিক দাবি নিয়ে তারা কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে কাজে ফেরানোর জন্য।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, সকাল থেকে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে। কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর