রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

গোমস্তাপুরে কৃষক সমাবেশ ও কৃষি উপকরণ বিতরণ

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ মে, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে ২০২২-২০২৩ অর্থ বছরে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের (১ম সংশোধিত) এর আওতায় বোয়ালিয়া আইপিএম মডেল ইউনিয়নে কৃষক সমাবেশ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ মে ) সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে, বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর বাজারে কৃষক সমাবেশ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান, বোয়ালিয়া ইউনিয়ান চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ফিরোজ আলী, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সেরাজুল ইসলাম, কৃষক আঃ আওয়াল ও কৃষাণী মর্জিনা খাতুন প্রমূখ।

কৃষক সমাবেশে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে কৃষক কৃষাণীদের নানাবিধ দিকনির্দেশনা দেওয়া হয়। ও অতিরিক্ত বালাইনাশক না দিয়ে কিভাবে নিরাপদ উপায়ে জৈব সারের মাধ্যমে নিরাপদ ও বিষমুক্ত শাকসবজি উৎপাদন করা যায় সেই বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীকে প্রশিক্ষনের মাধ্যমে বিষ মুক্ত নিরাপদ ফসল উৎপাদন করতে উদ্ধৃত করা হয়।
সমাবেশ শেষে ২০টি গ্রুপের মাঝে কৃষি উপকরণ হিসাবে ২০ টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর