বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল বিতরণ

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ৩২২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৮ আগস্ট, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ছাগল বিতরণ করা হয়। অগ্রদূত বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ ছাগল
বিতরণ কর্মসূচি পালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর
পৌরসভার মেয়র আলহাজ্ব মতিউর রহমান খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমাস আলী সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অগ্রদূত বাংলাদেশের নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থয়ানে এসব ছাগল বিতরণ করেন । মোট
১৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীকে দুইটি করে মোট ২৮টি ছাগল দেয়া হয়।

এছাড়াও অস্বচ্ছল এক নারীকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা কর্মচারী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর