শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

গোমস্তাপুরে প্রতারণার শিকার গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা আটক -১

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ৩৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ জুন, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিমতলা কাঠাল গ্রামের আবুল কালাম আজাদ রেন্টুর ছেলে সুমন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১৮ জুন) সকাল ছয়টায় উপজেলার গোমস্তাপুর ইউনিয়ানের কলাইদিয়াড় সুজাউদ্দিন এর আমবাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পরে সকাল সাড়ে ৮ টায় স্থানীয় লোকজন দেখতে পেলে পুলিশকে খবর দেয় ।

এ বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ দীলীপ কুমার দাস জানান,
শনিবার ফজর আজানের পর বাড়িতে কাউকে না জানিয়ে বের হয়ে যায়। আনুমানিক সাড়ে ৮ টার দিকে পার্শ্ববর্তী সুজাউদ্দিনের আম বাগানে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা যায়, সেনাবাহিনীতে চাকুরি পাওয়ার লক্ষ্যে সানাউল্লাহ,(৪৫) পিতাঃ মৃত মহসিন সাং- নিমতলা নামক জনৈক ব্যক্তির মাধ্যমে ৮৭০০০০( আট লক্ষ সত্তর হাজার) টাকা দেয়। তার সেনাবাহিনীতে চাকুরি না হওয়ায়, উক্ত টাকা ফেরত চায়।

কিন্তু সে কাল ক্ষেপন করে টাকা না দেওয়ায় হতাশায় ভিকটিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে । তবে এ ব্যাপারে সানাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এবং আত্মহত্যায় প্ররোচনা গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর