রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

গ্লোবাল টিভির সাংবাদিকদের উপর হামলায় জরিত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ৩০১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ জুন, ২০২২

গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসী মুন্নাসহ জরিত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে জয়পুরহাট সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুন) বেলা ১১ টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে ঘন্টাব্যাপী এ মানবন্ধনে গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম খান এর সভাপতিত্বে ও মাছরাঙা টেলিভিশনের সংবাদদাতা আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার নির্বাহী সম্পাদক মতলুব হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মোমেন মুনি, একাত্তর টিভির মোয়াজ্জেম হোসেন, সময় টিভির স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ,প্রেসক্লাব জয়পুরহাটের সভাপতি বিজয় টিভির জেলা প্রতিনিধি গোলাম মস্তফা, সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, একুশে টিভির জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, ইন্দোবাংলা২৪ এর সম্পাদক মাহফুজুর রহমান, সাংবাদিক গোলাপ হোসেন, নেওয়াজ মোর্শেদ নোমান, সুলতান মাহমুদ, জনি সরকার, মিলন রায়হান, আবু রায়হান, রনি আকন্দ, কাজী মাসুদুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা।

রাজধানীর তেজগাঁওয়ে গ্লোবাল টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর এন্ড ক্রাইম চীফ আনিসুর রহমান সাব্বির, স্টাফ রির্পোটার রাশেদ খাঁন, তরুন বেগী, শাহরিয়ার বাঁধন, ক্যামেরাপার্সন সনি ও গাড়ি চালক ইকবাল ও হাফিজ এর উপর সন্ত্রাসী ও ভূমিদস্যু মুন্না বাহিনীর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী মুন্নাসহ জরিত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে শনিবার (১৮ জুন) বেলা ১১ ঘটিকায় ঘণ্টাব্যাপী জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তারা, সন্ত্রাসী মুন্নাসহ জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে গণমাধ্যম কর্মীদের উপর এমন হামলা নেক্কারজনক। যেখানে প্রধানমন্ত্রী গণমাধ্যম গুলোকে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সেখানে এই মুন্না সন্ত্রাস বাহিনী সাহস কোথায় পায় এবং এরা কোন মহলের নির্দেশে চলে তা বের করতে হবে। সেই সাথে সন্ত্রাসী মুন্না বাহিনীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে জয়পুরহাটের সাংবাদিক সমাজ কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর