রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

চট্টগ্রামের বাঁশখালীতে চা গবেষণাগার খামার চালু

রিপোর্টারের নাম : / ২১২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

চট্টগ্রাম অঞ্চলের চা বাগানগুলোতে উন্নত প্রযুক্তি সরবরাহ, বৈজ্ঞানিক পরামর্শ ও সেবা পৌঁছে দিতে এখানকার বাঁশখালীতে ‘চা গবেষণা খামার’ চালু করেছে বাংলাদেশ চা বোর্ড। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এই চা গবেষণা খামারের অফিস ভবন উদ্বোধন করেন। বাশঁখালী উপজেলার চাঁদপুর বেলগাঁও চা বাগান সংলগ্ন চা বোর্ডের নিজস্ব জমিতে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের অঞ্চলভিত্তিক গবেষণা খামারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

গাবেষণা খামারের অফিস উদ্বোধনকালে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল বলেন, ‘বাশঁখালীতে নবনির্মিত গবেষণা খামার চট্টগ্রাম অঞ্চল ও পার্বত্য জেলাগুলোতে চা আবাদ সম্প্র্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ গবেষণা খামারে উন্নত জাতের ক্লোনট্রায়াল ও চা চারা উৎপাদন করে বাগানে বিতরণ করা হবে। এ ছাড়াও খামার থেকে বাগানগুলোতে প্রযুক্তিগত সহায়তা প্রদান, বৈজ্ঞানিক পরামর্শ ও প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।’

অফিস উদ্বোধন শেষে চা বোর্ডের চেয়ারম্যান চাঁদপুর-বেলগাঁও চা বাগানের ম্যানেজার, কর্মচারী ও চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শ্রমিকদের সুবিধা-অসুবিধা বিষয়ে খোঁজ নেন। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, ভারপ্রাপ্ত সচিব সচিব মোহাম্মদ রুহুল আমীন, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল আজিজ, ড. তৌফিক আহম্মদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর