রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

চার লাখ ৫৬ হাজার টাকার জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ

নিজস্ব প্রতিবেদক : / ২০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার লাখ ৫৬ হাজার টাকার জাল নোটসহ ফরিদুল ইসলাম (২১) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ফরিদুল ইসলাম ওই গ্রামের কালাচাঁনের ছেলে।

বুধবার (১০ মে) সকালে উল্লাপাড়া থানার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদুল ইসলাম তার নিজ বাড়িতে দীর্ঘ দেড় বছর ধরে জাল টাকা তৈরি করে আসছিলেন। তিনি এসব জাল নোট টাঙ্গাইল, পাবনা ও জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে সরবরাহ করতেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তিনি দুই কোটি টাকার জাল নোট ছাপানোর টার্গেট নিয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর