মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

জয়পুরহাটে ভাড়া বাসার ৫ তলা থেকে গৃহবধূর হাতে ও মুখে কসটেপ পেচানো অবস্থায় মরদেহ উদ্ধার

সুলতান মাহমুদ, জয়পুরহাটঃ / ২০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

জয়পুরহাট পৌর সদরের জানিয়ার বাগান এলাকার একটি ফ্লাটের পাঁচতলা থেকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে হাত ও মুখে কসটেপ পেচানো অবস্থায় সাজেদা ইসলাম সাজ (৩৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধূ সাজেদা ইসলাম পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।নিহতের স্বজনরা জানান, গত বছর নভেম্বর মাসে ডাক্তার পারভিন আক্তারের বাসার পঞ্চম তলা ভাড়া নিয়ে বসবাস করছিল। ঘটনার দিন নিহতের ছোট মেয়ে আরিফা এসএসসি পরিক্ষা দিয়ে বাসায় এসে তার মায়ের হাত ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই বাড়ির বর্তমান ও সাবেক দুজন গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যা রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর