বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা।

জাতীয় নির্বাচন দেরীতে হলে আগামী ৬ মাসের মধ্যে হয়তো স্থানীয় নির্বাচন শুরু হবে-নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদকঃ / ২০২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন,আমরা এখনি নির্বাচন চাচ্ছি না। আগে রাষ্ট্র সংস্কার হোক পরে নির্বাচন। সংস্কার প্রক্রিয়া শেষ করে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হয়তো দুই বছর লাগবে। জাতীয় নির্বাচন দেরীতে হলে আগামী ৬ মাসের মধ্যে হয়তো স্থানীয় নির্বাচন শুরু হবে। এই সরকারের কমিশন রিপোর্ট প্রদান করলে হয়তো তিন মাসের মধ্যে নির্বাচন কমিশন নিয়োগ হবে। তাহলে জানুয়ারি মাসের মধ্যে কার্যক্রম শুরু হবে। যেহেতু সকল স্থানীয় নির্বাচন বাতিল করা হয়েছে। এটা সরকারের উন্নয়নের তৃনমুলের যে কাঠামো এই কাঠামোতে জনপ্রতিনিধি না থাকলে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে। আপনারা জনপ্রতিনিধি হতে চাইলে, জনগণের পাশে যান। জনগণের জন্য কাজ করুন।
বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ফ্লাইওভারের নিচে এক পথসভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এসব কথা বলেন।
তিনি বলেন,আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বিএনপি জামাত সহ রাজপথের সকল সংগঠনকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবী জানাতে আহবান জানাবো বলে মন্তব্য করেছেন।
গন অধিকার পরিষদের নেতা কর্মীদের উদ্দেশ্যে নুর বলেন, আওয়ামী লীগকে মানুষ কি পরিমাণ ঘৃণা করে সেটা আপনারা দেখেছেন। কাজেই এমন কাজ করবেন না যে কাজে মানুষ আপনাদেরকে আওয়ামী লীগের চেয়ে বেশি ঘৃনা করে। আপনারা জনগনের জন্য কাজ করবেন এবং জনগণের পাশে থাকবেন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বাংলাদেশের মানুষ গণঅধিকার পরিষদকে ভালোবাসে। আগামী নির্বাচনে গন অধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচন করবে। গাজীপুর হবে গণ অধিকার পরিষদের ঘাটি।
গণ অধিকার পরিষদের গাজীপুর জেলার আহ্বায়ক পাঠান আজহারের সভাপতিত্বে পথসভাটিতে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা সভাপতি আসাদুজ্জামান ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর