মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্ব পেলেন যশোরের অনিন্দ্য ইসলাম অমিত।

রিপোর্টারের নাম : / ১৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ বিকল্প দায়িত্ব প্রদান করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতিতে জাতীয় সংসদে ওই মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর প্রদান এবং কার্যাবলি সম্পাদনের জন্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে মনোনীত করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সংসদে উপস্থিত থাকতে না পারলে তার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সংসদীয় রীতি অনুযায়ী, কোনো মন্ত্রণালয়ের মূল মন্ত্রী অনুপস্থিত থাকলে তার পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত এই বিকল্প ব্যক্তিরাই সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন এবং নির্ধারিত দাপ্তরিক কাজ সম্পাদন করবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীর বিকল্প হিসেবে সংসদে কারা দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করতেই মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করেছে। এর মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল এবং সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর