রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

ঠাকুরগাঁওয়ে ছাগল চুরি করে পালানোর সময় যুবলীগ নেতাকে গণপিটুনি

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ৩৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

ঠাকুরগাঁওয়ে ছাগল চুরি করে পালানোর সময় এক যুবলীগ নেতাসহ দুজনকে গণপিটুনি দিয়েছে সাধারণ জনতা।

রোববার (২ অক্টোবর) দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে এ ঘটনা ঘটে। তবে গণপিটুনি দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম হাবীবুল্লাহ হাবীব। তিনি নিজেকে জেলার পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছিলেন। অপর জনের নাম মিরাজুল ইসলাম। তারও বাড়ি পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামে।

সদর উপজেহবেলার মহেশপুর গ্রামের চুরি যাওয়া ছাগল মালিকের মেয়ে সুমাইয়া জানান, মহেশপুরের একটি আম বাগান থেকে তাদের একটি খাসি ছাগল মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল ওই দুই যুবক। এ সময় প্রতিবেশীর এক ভাইসহ তিনি মোটরসাইকেলে করে পেছন থেকে তাদের ধাওয়া করেন এবং নেকমরদ বাজার এলাকায় তাদের ধরে ফেলেন। করাপরে জনতা তাদের গণপিটুনি দেয়।

এ বিষয়ে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু বলেন, হাবীব ধর্মবিষয়ক সম্পাদক নয়। সাধারণ সদস্য। তাকে দল থেকে বহিষ্কার করা হবে৷


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর