মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতাঃ / ৩৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়ায় ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে ২৪টি থ্রি-নট-থ্রি রাইফেল ও ৩টি এসএলআর উদ্ধার করা হয়েছে । এসময় বেশ কিছু গুলিও উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে শহরের আশ্রমপাড়া এলাকার বাসিন্দা আবু হানিফের একটি নতুন পাকা ভবনের কাজ করার সময় মাটি খুঁড়তে গিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। পুলিশের ধারনা মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল এই অস্ত্র।

পুলিশ জানায়,দুপুরের দিকে শহরের আশ্রমপাড়া এলাকার স্থানীয় এক বাসিন্দা ভবন নির্মানের কাজ করছিলেন রাজমিস্ত্রীরা। এসময় সেখানে শ্রমিকরা মাটি খুঁড়–তে গিয়ে একটি ট্রাঙ্ক উদ্ধার করে। পরে ট্রাঙ্কের ভিতর অস্ত্র দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

বাড়ির মালিক মোহাম্মদ হানিফ জানান, একবছর আগে তিনি চারশতক জমি ক্রয় করেন। নতুন বাড়ি নির্মাণের জন্য কাজ শুরু করেন তিনি। দুপুরে জমিটির দক্ষিণ-পূর্ব কোণে মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা ট্রাঙ্কের ভেতর অস্ত্রের খোঁজ পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে।

পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন জানান, ভবন নির্মাণে মাটি খোঁড়ার সময় পুরনো অস্ত্রের খোঁজ পান শ্রমিকরা। খোঁড়ার সময় অস্ত্রগুলো টিনের ট্রাঙ্কের ভেতর প্লাস্টিকে মোড়ানো ছিল। উদ্ধারকৃত অস্ত্রগুলোতে জং ধরেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রগুলো অনেক পুরনো। কীভাবে এখানে এসব অস্ত্র আসলো এবং আরও অস্ত্র রয়েছে কিনা তা তদন্তের পরে বলা জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর