শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

ঢাকার সাথে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু- তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিনিধি : / ২১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৫ মে, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  লাইনচ্যুত হওয়া মালবাহী বগি দু’টি উদ্ধার পর রাত ৯ টা ১০ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে ।

প্রায় ৮ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথে ট্রেন যোগাযোগ শুরু হয়েছে । সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট থেকে লাইনচ্যুত মালবাহী বগি দুটি উদ্ধার করা শুরু হয়।   উল্লাপাড়া রেলওয়ে  ষ্টেশন  মাষ্টার গাজী মোঃ গোলাম ফেরদৌস গণমাধ্যমকে জানান মালবাহী ট্রেন লাইন পরিবর্তন করার সময় ২ টি বগি লাইনচ্যুত হয়েছে । এতে ঢাকার সাথে উত্তরাঞ্চল ও পশ্চিমবাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগ থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে এবং বগি দুটি উদ্ধার করে । রাত ৯ টা ১০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয় ।

তিনি আরো জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকতা মোঃ আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর