সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

তাড়াশে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ চেয়ারম্যান আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক: / ২৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্মরূপ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদকে নির্বাচিত করা হয়েছে।একই সাথে জেলা পর্যায়ে সাত নাম্বারে নির্বাচিত হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা।

এসময় তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আকতার হোসেনের হাতে এই সম্মাননা তুলে দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ পৌরসভার মেয়র মো.আব্দুর রাজ্জাক, উপজেলা সহকারী কমিশনার ভূমি খালিদ হাসানসহ সকল ইউপি চেয়ারম্যান ও সকল ইউপি সচিব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর