শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই।
ঢাকা উত্তর বঙ্গ রেলরুটের পাশে অবস্থিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব মৌজায় আরএস খতিয়ানের ৪২ এর ১৪২৭ দাগে মৃত হালিম শিকদারের ১০৫ শতাংশ জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। কিন্তু এখানে আপত্তি করেন মৃত হালিম শিকদারের মেয়ে সখিনা বেগম। তিনি গেলো ২৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে জেলা প্রশাসনের এল ও শাখার মিস কেস করেন। মিস কেস নং ৪৮/২০২৬ এল এ কেস নং ০৬/২০-২১,প্রসেস নং- ৬২/২০২৬। মৃত হালিম শিকদারের ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে সখিনা বেগম ছয় নম্বর সন্তান।
সখিনা বেগমের দাবী ভাইয়েরা দুই বোনকে বাবার ওয়ারিশ থেকে বঞ্চিত করে তারা নিজেরাই ওই টাকা আত্মাসাৎ করার পায়তারা করছেন দালাল চক্রের মাধ্যমে।
তার আপত্তির ভিত্তিতে গেলো শনিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের এল ও শাখার তদন্ত কর্মকর্তা সার্ভেয়ার মোঃ মুসলিম উদ্দিন সরেজমিনে এসে তদন্ত করেন। সেই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আজকে শুনানি হয়।
এদিকে দালাল চক্রের অন্যতম হোতা ফেরদৌস গংসহ অন্য সদস্যরা বাদী সখিনা তার বোন হামেলা ও মৃত ভাইয়ের ছেলে মেয়েদেরকে বাদ দিয়ে অন্য চার ভাইকে ভূমি অধিগ্রহণের টাকা তুলে দিবেন বলে তৎপর হয়ে উঠেন। কিন্তু বিধি বাম সেই আশায় তাদের মুখে গুড়েবালি।
জেলা প্রশাসনের এল ও শাখার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সাবরিন আক্তার উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর আগামী ২০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর






