মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

দেশে আর কোনো রোহিঙ্গা ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম : / ১৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এর আগে যারা এসেছে, তারাই নানা ধরনের সমস্যা তৈরি করছে। সোমবার পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাখাইন রাজ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে সেখানকার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দুই মাস ধরে তুমুল লড়াই চলছে। দুই পক্ষের লড়াইয়ের জেরে গত শুক্রবার মিয়ানমারের দিক থেকে ছোড়া মর্টারের গোলায় এক রোহিঙ্গা কিশোর নিহত ও কয়েকজন হতাহত হয়েছেন।

এ সময় আসাদুজ্জামান খান বলেন, মিয়ানমারের সেনাবাহিনী ও সেখানকার সশস্ত্র বাহিনী আরাকান আর্মির মধ্যে বিরোধ চলছে। এর জেরে তারা একে অপরকে গুলি ছুড়ছে বলে আমরা শুনেছি। সেসব গুলির দু–একটা আমাদের দেশে এসে পড়ছে। এতে আমাদের একজন মারা গেছেন ও কয়েকজন আহত হয়েছেন‌। এ জন্য আমরা মিয়ানমারকে কড়া প্রতিবাদ জানিয়েছি।

সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ঘটনার পর আমরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছি। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে বিষয়টি নিয়ে কথা বলেছে বিজিবি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। আমরা প্রতিবাদ জানিয়েছি। কাজ না হলে বিষয়টি নিয়ে জাতিসংঘে যাব।’

গতকাল ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবও বলেছিলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে দুই পক্ষের সংঘাতের রেশ যাতে কোনোভাবে বাংলাদেশে না আসে, সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাড়তি জনবল নিয়োগ করতে হলে বিজিবি ও কোস্টগার্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর