সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ

দেশে গণতন্ত্র নাই, মানুষের অধিকারও নাই! ড.খন্দকার মোশারফ হোসেন

আশরাফুল হক, লালমনিরহাট: / ৪০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, দেশের মানুষ আজ দিশেহারা। বাংলাদেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে হাইব্রিড দেশ হিসেবে পরিচয় দিচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে রংপুর বিভাগীয় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, দেশের মানুষ আজকে শিকলবন্দি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। গণতন্ত্র নাই, মানুষের অধিকারও নাই। এই সকল কিছুর জন্য গায়ের জোরের সরকার দায়ি। বিএনপির নেতৃত্বে একটি গণঅভ্যুত্থান গড়ে তোলা হবে।

আমাদের দাবি হবে, গায়ের জোরের সরকারের পদত্যাগ, দেশনেত্রীকে মুক্তি, গণতন্ত্র ও নিরপেক্ষ সরকার গঠন ও তারেক রহমানকে মামলা থেকে মুক্তি দিয়ে দেশে ফিরে আনার আন্দোলন।

তিনি আরও বলেন, এই গায়ের জোরের সরকার একটি গণহত্যা মামলায় তারেক রহমানকে সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বধায়ক সরকার, গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে মুক্ত করে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিতে দাবিতে লালমনিরহাট থেকে গণআন্দোলন শুরু হলো। আপনারা গণআন্দোলন চালিয়ে যাবেন। বিজয় আমাদেরই হবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুর হাবিব দুলুর সভাপতিত্বে বক্তব্য দেন, ঢাকার সাবেক মেয়র প্রায়ত সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর বিএনপির আহ্বায়ক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপির নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর