শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

দেশে তৈরি অত্যাধুনিক ১০ নৌযান কোস্টগার্ডে

রিপোর্টারের নাম : / ৩০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

উপকূলীয় এলাকায় নিয়মিত টহল প্রদান, মাদক চোরাচালানবিরোধী অভিযান ও সমুদ্রগামী জাহাজে দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। গতকাল খুলনা শিপইয়ার্ডে নির্মিত দুটি টাগ বোট, ছয়টি হাইস্পিড বোট, একটি ফ্লোটিং ক্রেন, নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নির্মিত একটি ইনশোর প্যাট্রোল ভেসেল কোস্টগার্ডকে হস্তান্তর করা হয়।

এর ফলে কোস্টগার্ডের ফায়ার ফাইটিংসহ সাড়ে ৩ হাজার টন ওজনের জাহাজে বার্থিং/আন-বার্থিং (ছোট জায়গায় মুভমেন্টে সহযোগিতা), জাহাজের দুর্ঘটনাকালীন সহযোগিতা, ডুবন্ত জাহাজ উদ্ধার অনুসন্ধানসহ অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খুলনা শিপইয়ার্ডে অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে কোস্টগার্ডকে এই অত্যাধুনিক নৌযানগুলো হস্তান্তর করেন। তিনি বলেন, বাংলাদেশের বাণিজ্যের নব্বই শতাংশই সমুদ্রপথে সম্পন্ন হয়। প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র সম্পদের ভাণ্ডার আমাদের অধিকারে এসেছে। এগুলো আহরণ ও সমুদ্রগামী জাহাজের নিরাপত্তায় কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন, টাগ বোট, হাইস্পিড বোট, ইনশোর প্যাট্রোল ভেসেলের মাধ্যমে কোস্টগার্ড এখন সত্যিকার অর্থে ‘গার্ডিয়ান অব সি’ পরিচিতি পেয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান ভেন লিউইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, খুলনা নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন ও কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজিজ। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব বোট নির্মাণের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেডকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর