রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

দেশের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন

রিপোর্টারের নাম : / ২৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ জুন, ২০২২

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিনকে অর্থ বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থসচিবের দায়িত্ব পেলেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে আরও বলা হয়, আগামী ১১ জুলাই থেকে অর্থসচিব হিসেবে এ নিয়োগ কার্যকর হবে। ইআরডি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খান।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন। কয়েকদিন আগে অর্থসচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়।

ফাতিমা ইয়াসমিন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর এবং পরে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে উন্নয়ন অর্থনীতিতেও স্নাতকোত্তর করেছেন।

ফাতিমা ইয়াসমিন যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের হুবার্ট এইচ. হামফ্রে পাবলিক পলিসি ফেলো ছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট থেকে লিডিং সাকসেসফুল প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম সম্পন্ন করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর