রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

দোহায় এলডিসি-৫ সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

রিপোর্টারের নাম : / ২২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার হোটেল লোটে প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। টুইটে বলা হয়, সাক্ষাতে প্রধানমন্ত্রীকে আন্ডার সেক্রেটারি জেনারেল আগামী বছর দোহায় আসন্ন এলডিসি-৫ সম্মেলনে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত নিয়ে টুইট করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমাও। টুইটে ফাতিমা লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ বিশেষ সম্মানের। স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের (এসআইডিএস) প্রতি অটল সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানাই। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে ইউএওএইচআরএলএলএস-এর সমর্থন অব্যাহত থাকবে।

চলতি বছরের জুন মাসে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমাকে সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল করা হয়। রাবাব ফাতিমা স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের (এসআইডিএস) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে নিয়োগ পান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর