সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার 

ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয়

রিপোর্টারের নাম : / ৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ধর্ষণের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে করা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক রাব্বি হাসান হৃদয়। ২৩ আগস্ট সন্ধ্যায় দিনাজপুর জেলা কারাগার থেকে তিনি জামিনে বের হন।

রাব্বি হাসান হৃদয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালন করছেন।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাব্বি হাসান হৃদয়ের বিরুদ্ধে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলায় তার বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(২)-৫ ও ৭ ধারায় অভিযোগ আনা হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ২৪ জুন সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবাজার এলাকা থেকে র‍্যাব-১২ সদস্যরা সাংবাদিক হৃদয়কে আটক করেন। পরে তাকে দিনাজপুরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালতের আদেশে তিনি কারাগারে যান।
সাংবাদিক হৃদয়ের দাবি, তাকে আটকের সময় মামলার কোনো তদন্ত বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সহকর্মীরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিক হৃদয়ের আইনি অধিকার নিশ্চিত করার দাবি জানান।

দীর্ঘ প্রায় দুই মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন কালের কণ্ঠের এই মাল্টিমিডিয়া রিপোর্টার।

কারাগার থেকে মুক্তির পর সাংবাদিক রাব্বি হাসান হৃদয় বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তা তার জন্য অত্যন্ত কষ্টকর। তবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে তিনি ভবিষ্যতেও দায়িত্বশীল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর