বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

নরসিংদীতে আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ / ২৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ জুলাই, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ ও হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করে পোষ্ট দেওয়ার অভিযোগে প্রশান্ত কর শ্রাবন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ জুলাই) রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রাম থেকে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। প্রশান্ত কর শ্রাবন রাবান এলাকার মৃত নারায়ণ কর এর ছেলে।

পুলিশ জানায়, রবিবার রাতে অভিযুক্ত যুবক তার পিকে শ্রাবন নামে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহান রাব্বুল আলামীন ও হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কুরুচিপুর্ণ মন্তব্য করে পোষ্ট দেয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হলে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তারের পর শ্রাবনকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর